প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ১৬:৪৩ (শনিবার)
নিজ এলাকায় নাদেলের ঈদ সামগ্রী বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের গ্রামের বাড়িতে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল নাদেলের পক্ষ থেকে কুলাউড়া উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় ১৩ ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে প্রথম পর্যায়ে ১১০ করে মোট ১ হাজার ১০০ শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়েছে। এছাড়া ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী শফিউল আলম চৌধুরী নাদেলের নিজ গ্রামের মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।


রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকবর আলী সোহাগের সভাপতিত্বে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মতিউর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, পৌর আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলি প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন- টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক, জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, কাদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল খায়ের, ব্রাহ্মণ বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, কুলাউড়া সদর ইউনিয়নের সভাপতি কলা মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কর্মধা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মছদ্দর আলী, সাধারণ সম্পাদক আপ্তাব আলী, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মন্নাফ, হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনু মিয়া, শরিফ পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলি, সাধারণ সম্পাদক মকদ্দছ আলি, বরমচাল ইউনিয়নের সভাপতি তুতি মিয়া, সাধারণ সম্পাদক তাজ খান, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈকুতুল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুল আলম নানু, যুবলীগ নেতা সিপন খান, মোদাব্বের হোসেন ঝুমন, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি খায়রুল আমল মিটু, উপজেলা যুবলীগের ত্রান ও সমাজ সেবা সম্পাদক এস এম জুনাব আহমেদ, টিলাগাও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন, রাউতগাও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ অভি সহ বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/ কেআরএস/এসডি-২৭