প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২২ ২০:৩৮ (বৃহস্পতিবার)
মাধবপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতার উদ্যোগে পথচারিদের মধ্যে ইফতার বিতরণ

হবিগঞ্জের মাধবপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বশির আহামেদ সুমনের উদ্যোগে পথচারিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা সদরে ২ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শ্রীধাম দাশু গুপ্ত, পৌর যুবলীগের আহ্বায়ক একরামুল আলম লেবু, সাংবাদিক রাজীব দেব রায়, জুলহাস উদ্দিন রিংকু, শেখ জাহান রনি, নাহিদ মিয়া সহ অনেকেই।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-৫২