তৃতীয় শ্রেণী কমচারী কল্যাণ সমিতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার উদ্যোগে হোটেল নিভানা ইন এ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বাংলাদেশ তৃতীয় শ্রেণী কমচারী কল্যাণ সমিতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি আবুল খয়ের চৌধুরী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আব্দুল গফফার, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন ও প্রশিক্ষন) ডাঃ আবুল কালাম আজাদ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ মাহববুল আলম, সিনিয়র ষ্টোর অফিসার ডাঃ মোঃ সোহেল আল রাফি, মিডলেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ প্রশান্ত সরকার, আর এস ক্যাজুয়ালটি ডাঃ জহিরুল হাসান খান, ইএমও ডাঃ জলিল কায়সার খোকন, ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক সাফওয়ান, সেবা তত্ত্বাবধায়ক মোসাম্মৎ রিনা বেগম, বাংলাদেশ নাসেস এসোসিয়েশন এর সভাপতি শামীমা নাসরীন, ৪থ শ্রেণী সরকারি কমচারী সমিতি সভাপতি আব্দুল জব্বার ও সমিতির সম্মানিত সকল সদস্য উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.