সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের উদ্যোগে ১০ম দিনের মতো রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে নগরীর গোপালটিলাস্থ মাদানীবাগ মসজিদের মুসল্লীদের ও বিভিন্ন কলোনীতে মিঠু তালুকদার সমর্থকবৃন্দের সহযোগিতায় এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক মানবজমিনের সিলেট ব্যুরো চীফ ওয়েছ খছরু।
বিশেষ অতিথি এনটিভি ইউরোপ সিলেট প্রতিনিধি সাজলু লস্কর, সিলেট জেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দিন আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজ হুসাইন আহমদ, মো ফারুক মিয়া, ফাইজুল আহমদ মাহফুজ আহমদ, সৈয়দ ইমন, কয়েস চৌধুরী, সাজ্জাদ মিয়া, আতিকুর রহমান রাইয়ান, মোঃ মাহফুজ হোসেন খান। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মী সহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩০
আইটি ল্যাব সলিউশন্স লি.