স্টারলাইট একাডেমির প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বিত প্লাটফর্ম মানবিক ইউনিট স্টারলাইট একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার (২৮ শে এপ্রিল) একাডেমি ক্যাম্পাসে শতাধিক হতদরিদ্র পরিবারে ঈদ আনন্দ ফুড প্যাকেট বিতরণ করা হয়।
১২০টি পরিবারকে ১ লিটার তেল, ১ কেজি ময়দা, ১ প্যাকেট নুডুলস, ৩ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, ২০০ গ্রাম চা-পাতা, ২ কেজি আলু এবং ২ কেজি পেয়াজ প্যাকেট প্রতি বিতরণ করা হয়েছে।
মানবিক ইউনিটের প্রধান সমন্বয়ক ও প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অধ্যক্ষ আনোয়ার আলীর সভাপতিত্বে ও ছাত্র-শিক্ষক সমন্বয়ক এবং প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী জাকারিয়া হোসাইন জাকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টারলাইট কলেজের প্রিন্সিপাল নজরুল ইসলাম ।
তিনি বলেন, স্টারলাইট একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মানবিকতার এক দারুণ উদাহরণ স্থাপন করেছে দেশবাসীর সামনে। তিনি আরও বলেন, ছাত্র হিসেবে শিক্ষার্থীদের সামর্থ কম কিন্তু সম্মিলিতভাবে কাজ করলে পড়াশোনার পাশাপাশি মানব কল্যাণমূলক বড় কর্মসূচী-ও বাস্তবায়ন সম্ভব তা প্রমাণ করেছে স্টারলাইট একাডেমির শিক্ষার্থীদের এ মানবিক ইউনিট। এসময় তিনি মানবিক ইউনিটের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান মানবিক কার্যক্রম অব্যাহত রাখার জন্য।
বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জাহিদুজ্জামান স্বপন, হিসাব রক্ষক শামীম আহমদ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মানবিক ইউনিটের সমন্বয়ক তানভীর, সাহেল, মহররম, সামির।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কামরান, সৌরভ,জিসান, মারজান,শরীফ, মাহের, তানভীর, আরেফিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / স.বি / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.