পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের কানাইঘাটে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে 'নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট'।
বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজাগঞ্জ ইউনিয়নের বীরদলস্থ গ্রীন বাড কিন্ডার গার্টেনের হলরুমে প্রায় শতাধিক অসহায় পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এলাকার মুরব্বি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এবং ট্রাস্টের সেক্রেটারী বদরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন চৌধুরী জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরদল মজুমদারী মাটি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তহুরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সমাজসেবী মাওলানা মস্তাক আহমদ, হাসনাত হোসেন, গ্রীন বাড কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক সামসুদ্দীন, আলা উদ্দীন চৌধুরী, ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জাকারিয়া আহমদ চৌধুরী, মুরব্বি ফয়জুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,'নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্ট 'দীর্ঘদিন ধরে আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বক্তারা নবাব চৌধুরী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান বিশিষ্ট ব্যাংকার অাহমেদ ইকবাল চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানান।
খাদ্য বিতরণ অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সামসুদ্দীন।
সিলেটভিউ২৪ডটকম/এমআর/এসডি-৩০
আইটি ল্যাব সলিউশন্স লি.