প্রকাশিত: ৩০ এপ্রিল, ২০২২ ২০:৩৫ (বুধবার)
এবারও ঈদ উপহার দিল জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে

সিলেটের জকিগঞ্জের সুবিধা বঞ্চিত মানুষের পাশে আবারো দাঁড়িয়েছে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে। প্রতিবছরের ন্যায় এবারের ঈদেও উপজেলাব্যাপি ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।   

শনিবার (৩০ এপ্রিল) উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার সুবিধা বঞ্চিতদের মধ্যে এসব ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল এক কেজি ময়দা, এক কেজি চিনি, এক লিটার তেল, এক প্যাকেট সেমাই, এক প্যাকেট দুধ ও তিন কেজি চাল।    

শনিবার বাদ যোহর উপজেলার শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমূল উলূম মাদ্রাসা থেকে এসব খাদ্য সামগ্রী উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভায় ৭টি ট্রাকে করে পৌঁছে দেওয়া হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহাদত হোসেন চৌধুরী ফেরদৌছ।

এসময়  আরো উপস্থিত ছিলেন- সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি জুনেদ আহমদ চৌধুরী, দায়িত্বশীল কাজী রকিব, মাছুম আহমদ চৌধুরী, বাইছ মিয়া, মহসিন আহমদ, মাওলানা আব্দুল হান্নান প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৫