প্রকাশিত: ০২ মে, ২০২২ ০১:৫৭ (বৃহস্পতিবার)
গোলাপগঞ্জসহ সিলেটবাসীকে আওয়ামী লীগ নেতা জাবেদের ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গোলাপগঞ্জসহ সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক ছাত্রনেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।

শুভেচ্ছা বার্তায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়াম্যান নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ বলেন, ‘এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান।’

তিনি বলেন, ‘ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’

তরুণ আওয়ামী লীগ নেতা জাবেদ বলেন, ‘পবিত্র ঈদে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, ঈদের আনন্দ আরো মধুময় করতে একে অপরের প্রতি সহনশীল হই এবং সম্প্রীতির বন্ধন গড়ে তুলি। ’

সেই সাথে গোলাপগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন আওয়ামী লীগ নেতা শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।

সিলেটভিউ২৪ডটকম/কমা/শাদিআচৌ