পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ জেলা শাখার সহ সভাপতি তোফায়েল আহমদ রয়েল। তোফায়েল আহমদ রয়েল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মুদেরগাঁও গ্রামের মরহুম আমিন মিয়ার ছেলে ও সম্ভ্রান্ত রাজনৈতিক পরিবারের সন্তান।
সোমবার এক শুভেচ্ছা বার্তায় রয়েল জানান, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদুল ফিতর। ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে। সমাজের সর্বত্র সম্প্রীতি ও উৎসবের বার্তা ছড়িয়ে দেয়।
ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্তে ভেদাভেদ ভুলে সকলকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে। পবিত্র ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি ও সাম্যে পুলকিত হবে বিশ্ব এ সমাজ।
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করার আহবান জানান ছাত্রলীগ এ নেতা।
শুভেচ্ছা বার্তায় সুনামগঞ্জ সহ তাহিরপুর উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ ও দেশ বিদেশের মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
সিলেটভিউ২৪ডটকম / বিজ্ঞাপন / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.