প্রকাশিত: ০২ মে, ২০২২ ২০:২৭ (শনিবার)
মিঠু তালুকদার সহযোগিতায় ২০নং ওয়ার্ডে ইফতার বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের সহযোগিতায় শেষ দিনেও প্রায় ৫ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।র সহযোগিতায় শেষ দিনেও প্রায় ৫ শতাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে নগরীর টিলাগড় পয়েন্টে সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে এই ইফতার বিতরণ করা হয়।

ইফতার বিতরণ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদার বলেন, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। যিনি আমাকে আজকের ৩০ রোজা পর্যন্ত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা সুযোগ করে দিয়েছেন। সৃষ্টিকর্তা বাঁচিয়ে রাখলে আগামীতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

তিনি বলেন, বিশ্ব মুসলিম উম্মাহের কাছে ঈদ প্রধান ধর্মীয় উৎসব। প্রবাদ আছে ধর্ম যার যার, উৎসব সবার। তাই আসুন ধর্ম, বর্ণ, গোত্র, নির্বিশেষে সকলেই ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই। আপনারা দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে এরকম কাজ করে যেতে পারি।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সঞ্চয় চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।

অন্যান্যের মধ্যে টিটু মল্লিক, হোসাইন আহমদ, সৌরভ দাস, দিলওয়ার হোসেন রাহী, শিহাব উদ্দিন। এছাড়াও ছাত্রলীগ নেতাকর্মীসহ ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৪