পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এক শুভেচ্ছা বার্তায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, এক মাস সিয়াম সাধনার পর মহাখুশির বারতা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ভেদাভেদ ভুলে সকলকে এই ঈদের আনন্দ ভাগ করে নিতে হবে। ধর্মবর্ণ নির্বিশেষে এই উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।
তিনি বলেন, গেল দুই বছর করোনাকালের বিধিনিষেধ শেষে স্বাভাবিক পরিবেশে এবার পালিত হবে ঈদুল ফিতর। এই পরিস্থিতি বজায় রাখতে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ঈদ যাপন করা উচিত।
সেই সাথে সিলেট নগরবাসী ও বিএনপি পরিবারের সকল নেতাকর্মীসহ দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করেন আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম/কমা/শাদিআচৌ
আইটি ল্যাব সলিউশন্স লি.