টানা দুই বছর পর সিলেটবাসীর দুয়ারে এসেছে করোনাহীন ঈদ। এবার শুধু মসজিদে নয়, সকল ঈদগাহে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের নামাজের জামাত।
জানা গেছে, সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (বরুণী)।
শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন দরগাহ মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী। নামাজে ইমামতি করবেন হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ঈদুল ফিতরের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজ ইমামতি করবেন বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা শাহ আলম।
বন্দরবাজার কুদরত উল্লাহ জামে মসজিদে মোট ৩টি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথমটি, সাড়ে ৮টায় দ্বিতীয়টি ও সাড়ে ৯টায় তৃতীয়টি অনুষ্ঠিত হবে।
পুলিশ লাইন্স জামে মসজিদে ঈদের জামাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
টিলাগড় মাদানী ঈদগাহে সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।
নগরীর জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
নগরীর রেজিস্টারি মাঠেও ঈদের জামাত। সেখানে সকাল ৮টায় নামাজ অনুষ্ঠিত হবে।
সিলেট জর্জ কোর্ট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
মদিনা মার্কেট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডিটকম / ডালিম
আইটি ল্যাব সলিউশন্স লি.