প্রকাশিত: ০৩ মে, ২০২২ ০৪:০২ (মঙ্গলবার)
ঈদে গৌতম চক্রবর্তী ও সর্বানী ভট্টাচার্যের কন্ঠে 'আমি তোর পাগল'

 

ঈদুল ফিতর উপলক্ষে ইউটিউবে প্রকাশ হয়েছে লোকগীতি 'আমি তোর পাগল'। ঈদের আগের দিন সোমবার Goutam's Gallery ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়। 

 

গানটির গীতিকার জাকির শাহ। সংগীতায়োজনে ছিলেন ভারতের পলাশ চৌধুরী ও বাংলাদেশের সুদীপ চক্রবর্তী। 

 

গানটিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের  সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তীর সাথে কন্ঠ দিয়েছেন ভারতের বিশিষ্ট বাউল ও লোক শিল্পী সর্বানী ভট্টাচার্য্য। 

 

গানটি রেকর্ড করা হয়েছে ভারতের আসাম রাজ্যের গৌহাটির তাল মান স্টুডিওতে।