সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের সুমার নদীর শাখা নদী লাউয়াজানি থেকে এক যুবকের (৩৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মে) দুপুরে উপজেলার পাথারিয়া -ভাটিপাড়া সড়কের লাউয়াজানি নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, ভাটিপাড়া ইউনিয়নের সুমা নদীর শাখা নদী লাউয়াজানি নদীতে বৃহস্পতিবার সকালে এক যুবকের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিয়েছে এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ দুপুরে ঘটনাস্থল গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করেন তিন-চার দিন আগে অজ্ঞাত ব্যক্তিটি মারা যান। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।
পরে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। তার শরীলের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
এদিকে এলাকাবাসী আরও জানায়, লাউয়াজানি নদীর কিছুটা দূরে ভাটিপাড়া সড়কে দুই-তিন দিন ধরে একটা মটরসাইকেল স্টেন করে রাখা আছে বলে তারা জানান। মটরসাইকেলটি কেউ নিতে আসেনি।
বিষয়টি নিশ্চিত করেছে ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ।
সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-২৪
আইটি ল্যাব সলিউশন্স লি.