প্রকাশিত: ০৮ মে, ২০২২ ১৬:২৯ (বুধবার)
সিলেটে পর্দা উঠছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের

ছবি : শাহীন আহমেদ

আজ রোববার (৮ মে) থেকে সিলেটে শুরু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২২। টুর্নামেন্টটির উদ্বোন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি

রবিবার বিকাল ৪টার দিকে নগরীর রিকাবীবাজারস্থ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।  

এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এবং সিলেট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


সিলেটভিউ২৪ডটকম / ডালিম