প্রকাশিত: ০৯ মে, ২০২২ ১৫:৩১ (বুধবার)
এক সপ্তাহ ধরে রাস্তায় পড়ে আছে সিসিকের পানির ট্যাংক!

এক সপ্তাহ ধরে নগরীর শিবগঞ্জ বাজারে রাস্তায় পড়ে আছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) খাবার পানি সরবরাহের ২ হাজার লিটারের একটি ট্যাংক। ট্যাংকটি রাস্তায় পড়ে থাকার ফলে ব্যস্ততম সিলেট-তামাবিল সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটালেও এটি সরানোর উদ্যোগ নিচ্ছে না সিসিক। এমনকি এ বিষয়ে কোনো খবরই নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। 

স্থানীয়রা জানান, এক সপ্তাহ সিসিকের খাবার পানি সরবরাহের ২ হাজার লিটারের ওই ট্যাংকটি নগরীর শিবগঞ্জে রাস্তা দিয়ে যাওয়া সময় কিচেন মার্কেটের সামনে যাওয়া মাত্র পেছনের চাকার এক্সেল ভেঙে যায়। ফলে ট্যাংকটি আর টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। 

তবে এটি এক সপ্তাহ থেকে এভাবে পড়ে থাকলেও মেরামত করে সরানোর উদ্যোগ  নিচ্ছে না সিসিক। এমনকি এ  বিষয়ে কোনো তথ্যই নেই সংশ্লিষ্টদের কাছে। এর ফলে ব্যস্ততম সিলেট-তামাবিল সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছে।

এ বিষয়ে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর সোমবার (৯ মে) সিলেটভিউ-কে বলেন, বিষয়টি আমরা জানি না। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করছি।  


সিলেটভিউ২৪ডটকম / ডালিম