প্রকাশিত: ১০ মে, ২০২২ ১৭:২৪ (বৃহস্পতিবার)
সাবেক ছাত্রনেতাদের সাথে নিয়ে আ.লীগ নেতা জাবেদের দলীয় মনোনয়ন দাখিল

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে দলীয় মনোনয়ন দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুর রাহমান চৌধুরী জাবেদ।

মঙ্গলবার দুপুরে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক নেতাদের সাথে নিয়ে তিনি ধানমন্ডিস্থ দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় তার সাথে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা ও মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জুমাদিন আহমেদ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রলীগ নেতা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ এবং কানাডার গ্রেটার সাসকাটুন চেম্বার অব কমার্সের সদস্য কামনাশীষ দেব।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১