মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের ৪৭৩তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
মোহাম্মদ সাফওয়ান চৌধুরী দেশের একজন শিল্পপতি। তিনি সিলেট চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি। চৌধুরী বর্তমানে এম আহমেদ টি এন্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড, ফুলবাড়ি টি এস্টেট্স লিমিটেড, এম আহমেদ কোল্ড স্টোরেজ লিমিটেড, প্রিমিয়ার ডাইং এন্ড ক্যালেন্ডারিং লিমিটেড এবং এম আহমেদ ফুড এন্ড স্পাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।
তিনি বাংলাদেশ টি এসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি সমাজের সুবিধাবি ত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিয়োজিত এনজিও “এফআইভিডিবি” এর বর্তমান প্রেসিডেন্ট।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৬
আইটি ল্যাব সলিউশন্স লি.