যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, নব্বই দশকের শক্তিমান কবি শাহ শামীম আহমেদের ৫২তম জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে ৯ মে ব্রিকলেনের অভিজাত একটি রেস্টুরেন্টে কেক কাটা, নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবি ফয়জুর রহমান ফয়েজ এর সভাপতিত্বে ও যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ।
তিনি বলেন, শাহ শামীম বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক, একজন সৎ, আদর্শবান ও পরিচ্ছন্ন রাজনৈতিক কর্মী হিসেবে আমি তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট শাহ ফারুক আহমেদ, প্রচার সম্পাদক কবি মাসুক ইবনে আনিছ, তথ্য ও গবেষণা সম্পাদক ব্যারিষ্টার আবুল কালাম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মিসবা উর রহমান মিসবা, সিলেটের ওসমানী নগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাবেদ আহমেদ আম্বিয়া, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ জামান নাসের, আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল জলিল চৌধুরী, সাবেক চেয়ারম্যান তৈয়ব কামালী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমেদ সাদ, সহ সভাপতি আকিক খান, শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, আব্দুল বাসির, তাতিলীগের সভাপতি এম এ সালাম, সিজিল মিয়া, কৃষক লীগের সদস্য সচিব এম এ আলী, ইলিয়াছ আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান রাহিন, যুগ্ম সম্পাদক কাজি মাসুম।
এসময় উপস্থিত ছিলেন সৈয়দ সামী, মুহিব উদ্দিন চৌধুরী, শাহ রোকন, আব্দুল কাহার, মুস্তাফিজুর রহমান সেলিম, সৈয়দ হিলাল সাইফ, আমিনুল ইসলাম শামীম, সৈয়দ জামিল আহমেদ, আবুল ফয়েজ, আশিক আলী, শিপলু আহমেদ, সৈয়দ আলফু, হেলাল মিয়া, আঙ্গুর আলী, মাহমুদ কলি, শরিফ উল্বা, মুজিবুর রহমান, সফিউল আলম বাবু, মাসুম তালোকদার, আশিকুল ইসলাম, ফারহান সাদিক, আলিম উদ্দিন, সৈয়দ শফর আলী, বদরুল ইসলাম, আমিনুল ইসলাম, মুহিত মিয়া সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতিলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৯০ দশকের স্বৈরাচারী এরশাদ ও খালেদা বিরোধী আন্দোলনের কারা নির্যাতিত ছাত্রনেতা শাহ শামীম আহমদ। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় সিলেট জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ছিলেন তিনি। অকুতোভয় রাজনৈতিক কর্মী হিসেবে তিনি স্বৈারাচারের রোষানলে পড়ে ৯০ দশকে বেশ কিছুদিন কারাবরণ করেন। পরবর্তীতে আন্দোলনের মুখে তিনি মুক্তি পান। যুক্তরাজ্য যাবার পর যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান শাহ শামীম আহমদ। বর্তমানে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তিনি। রাজনৈতিক অঙ্গনে শাহ শামীম একজন সর্বজন প্রিয় ব্যক্তিত্ব।
শাহ শামীম আহমদ সাহিত্য ও সংস্কৃতিকর্মী হিসেবেও সক্রিয় ছিলেন। বাংলাদেশে বসবাসকালে ‘হৃদি’ নামে একটি পাঠকপ্রিয় সাহিত্য সংকলন সম্পাদনা করেন শাহ শামীম আহমদ। এছাড়া তার প্রকাশিত কাব্যগ্রন্থ রয়েছে ‘জলরঙা দিন’। পত্রপত্রিকায় তিনি নিয়মিত কবিতা ও মননশীল গদ্য লিখে বিলেতেও নিজস্ব আলাদা একটা ইমেজ তৈরি করে নিয়েছেন।
শাহ শামিম আহমদের জন্মদিনে তাই তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে জড়ো হন রাজনৈতিক নেতাকর্মী ও সাহিত্যপ্রেমি ও তাঁর সতীর্থরা।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০১
আইটি ল্যাব সলিউশন্স লি.