প্রকাশিত: ১৫ মে, ২০২২ ১৬:১৪ (বৃহস্পতিবার)
সিলেটে উদযাপিত হলো শুভ বুদ্ধ পূর্ণিমা

সিলেট বৌদ্ধ বিহারে পালিত হয়েছে শুভ বুদ্ধ পূর্ণিমা। 


বুধবার (১৫মে) সিলেট বৌদ্ধ সমিতির উদ্যোগে নগরীর আখালিয়া নয়াবাজারস্থ ‘সিলেট বৌদ্ধ বিহারে’ বিশ্ববাসীর শাস্তি কামনায় সমবেত প্রার্থনা ও ধমনির্দেশনা, ভিক্ষু সংঘের পিগুদান, আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন এর মধ্যদিয়ে বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়। 


সিলেট বৌদ্ধ সমিতির সভাপতি অরুণ বিকাশ চাকমার সভাপতিত্বে ও সিলেট বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক উৎফল বড়ুয়ার পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগেরবৌদ্ধ ধর্মানুসারী ভক্তবৃন্দ। 

 


সিলেটভিউ২৪ডটকম/এসএ/এসডি-০৮