প্রকাশিত: ১৮ মে, ২০২২ ১৬:২১ (বৃহস্পতিবার)
কুলাউড়ায় মোবাইল ফোন আসক্তিকে ‘লাল কার্ড’ দেখাল তিনশত শিক্ষার্থী

মৌলভীবাজারের কুলাউড়ায় মোবাইল ফোন আসক্তিকে লাল কার্ড দেখিয়েছে তিনশত শিক্ষার্থী।

 

বুধবার সকালে উপজেলার লংলা আধুনিক ডিগ্রী কলেজ হলরুমে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে এ লাল কার্ড দেখান শিক্ষার্থীরা। এতে তারা উন্নত চরিত্র গঠনে শপথ নেন।

 

কলেজের অধ্যক্ষ (ভার.) মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায়।

 

বিশেষ অতিথি ছিলেন- লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের মৌলভীবাজার শাখার সভাপতি আজহার মুনিম শাফিন ও সদস্য আশনাফ মুনিম শাবাব প্রমুখ।

 

এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের মাদক, বাল্য বিবাহ, ধর্ষণ ও দুর্নীতি প্রতিরোধ এবং দেশপ্রেমে জাগ্রত হতে শপথ বাক্য পাঠ করান।

 

কাওসার আলম জানান, এটি তাদের সংগঠনের ১৩শত ৬৩তম অনুষ্ঠান। সারা দেশে এ পর্যন্ত ৩৭ লাখ শিক্ষার্থী এরকম অনুষ্ঠানের মাধ্যমে শপথ নিয়েছেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-১২