প্রকাশিত: ১৮ মে, ২০২২ ১৮:৫৮ (বুধবার)
সুনামগঞ্জে মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার সম্পন্ন

মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

 

‘এডাব’ সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক বুধবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার হলরুমে এই সেমিনারে, শিক্ষক, ব্যবসায়ি, ইমাম, পুরোহিত, সাংবাদিক,  শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে মাদকের কুফল নিয়ে আলোচনা করা হয়। 

 

মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সমাজের সকল শ্রেনিপেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান করা হয়। এসময় মাদক সমস্যা, ভাবনা, প্রতিরোধ বিষয়ে অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন।

 

এডাবের সুনামগঞ্জ শাখার সভাপতি নির্মল ভট্টাচার্যের সভাপতিত্বে ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী বাবুল আক্তারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, আরডিএসের নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, সদর থানার এসআই প্রদ্বীপ কুমার দাস, পুরোহিত, বিপ্লব ভট্টাচার্য, সাংবাদিক শহীদনূর আহমেদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এসএনএ/এসডি-৩১