বৃহস্পতিবার (১৯ মে) সকালে সুনামগঞ্জের দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শকনা খাবারসহ প্রধানমন্ত্রীর ত্রাণসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
.jpg)
এসময় উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
পরে সংসদ সদস্য এবং জেলা প্রশাসক মহোদয় বন্যায় প্লাবিত এলাকা পরিদর্শন করেন।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-০৯
আইটি ল্যাব সলিউশন্স লি.