সিলেট শহরের বিভিন্ন এলাকায় মাদকাসক্তদের কাছে খুচরা এবং পাইকারি দরে মাদকদ্রব্য বিক্রি করা এক আসামিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের সামনে থেকে শনিবার (২১ মে) বেলা আড়াইটার দিকে মাদক ব্যবসায়ী দুলাল আহমদকে (৩৫) গ্রেফতার করা হয়।
দুলাল কুমিল্লা জেলার বুড়িচং গ্রামের খারেরা গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে। তিনি সিলেটের শাহপরাণ থানার মুরাদপুর এলাকায় বসবাস করতেন।
গ্রেফতারকালে দুলালের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিলেটভিউ২৪ডটকম / অলি / ডি.আর
আইটি ল্যাব সলিউশন্স লি.