প্রকাশিত: ২২ মে, ২০২২ ১০:১৬ (মঙ্গলবার)
বিশ্বনাথে বন্যার্তদের পাশে যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা স্বপন শিকদার

টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি স্বপন শিকদার ।

শনিবার (২১ মে) বিকেলে তার পক্ষ থেকে উপজেলার প্রীতিগঞ্জ বাজারে দুই ইউনিয়নের ৩ শতাধিক পরিবারের মধ্যে জনপ্রতি ৫ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি যুক্তরাজ্যের বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোমান আহমদ।


খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়ের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেইনের পরিচালনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লামাকাজী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার লাল মিয়া লালু, জেলা যুবলীগ নেতা ফয়জুল ইসলাম সমুন, সুনামগঞ্জ জেলা যুবলীগ নেতা সুবীর তালুকদার, সিলেট জেলা ছাত্রলীগ নেতা লোকমান আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা আজিজুর রহমান স¤্রাট, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ।


এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জয়নুল আবেদিন জয়, ছাত্রলীগ নেতা বজলুর রশিদ বকুল, আবু বকর হোসেন রিয়াদ, কাওছার আহমদ, আল আমিন, কাওছার আহমদ, নূরুল ইসলাম, সজিব আহমদ, লায়েক আহমদ, জামাল আহমদ, হাবিব আহমদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/পিডি