প্রকাশিত: ২২ মে, ২০২২ ১৬:৩৩ (শনিবার)
নগরীর আশ্রয় কেন্দ্রে বন্যাদূর্গতদের মাঝে এমদাদ চৌধুরীর ত্রাণ বিতরণ অব্যাহত

নগরীর বন্যাদূর্গদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন চৌধুরী। 

 

শনিবারও নগরীর চালিবন্দর বিসেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্র ও রামকৃষ্ণ উচ্চমাধ্যমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ঔষুধ বিতরণ করেন নগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, বিএনপি নেতা জমজম বাদশাহ, ১৪নং ওয়ার্ড যুবদলের আহবায়ক  শাহাদাৎ হুসেন, ১৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিলাদ আহমদ, ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইমরান আলী, সাবেক ছাত্রদলনেতা সুমন চক্রবর্তী, বিএনপি নেতা সাইদুর রহমান সনি, ১৪নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক রফিক আহমদ অপু, যুবদল নেতা রাসেল আহমদ, সোহেল আহমদ, পারভেজ আহমদ, আইনুদ্দিন, রাব্বি, রহিম, আল ইসলাম (১), সালাম, মাইনুল, আল ইসলাম (২) ও ইমরান আলী প্রমুখ।

 

ত্রাণ বিতরণকালে এমদাদ চৌধুরী বলেন, মজলুম জননেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা সাধ্যমত বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছি। সামর্থবান সকলের উচিত বন্যার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই সঙ্কট মোকাবেলা করতে পারি।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-১৮