বন্যাদুর্গত বানবাসী পরবিারের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ।
রোববার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ইউনিয়নের চামাড়কান্দি, নীলগাঁও, জৈন্তারকান্দি, শান্তিপুর, চরের হাট বাইশটিলা, খামিদপাড়া ইউনিয়নের প্লাবিত এলাকায় বন্যাদুর্গত প্রায় তিন শতাধিক পানিবন্ধি পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সহ-সভাপতি আছিয়া শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা মহিলা সংস্থার সভাাপতি হেলেন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়াররম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, জেলা পরিষদের সাবেক সদস্য সুষমা সুলতানা রুহি, মুক্তিযোদ্ধা মতছির আলী, কান্দিরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, যুবলীগ নেতা মিঠু মোহন দেব, মেম্বার ইউসুফ আলম, মেম্বার শাহিন্ আহমদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪
আইটি ল্যাব সলিউশন্স লি.