সিলেটের গোলাপগঞ্জে শিক্ষার্থীকে (১৪) বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রবিবার (২২ মে) রাতে এলাকাবাসী তাকে পিটুনি দিয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট সপর্দ করে।
অভিযুক্ত শিক্ষক ক্বারী মাওলানা ফয়েজ উদ্দিন(৫০) গোলাপগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের মুহাম্মদদিয়া তাহফিজুল কুরআন মাদরাসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসার এক শিক্ষার্থীকে গত শনিবার জোরপূর্বক বলাৎকার চেষ্টা করলে সে মাদরাস ছেড়ে চলে যায়। পরের দিন রবিবার মাদরাসায় যেতে অনিহা দেখে অভিভবকরা কারণ জানতে চাইলে সে ঘটনা খুলে বলে। গত মার্চ মাসেও তাকে ফয়েজ উদ্দিন পাশবিক নির্যাতন করে বলে সে জানায়। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী রবিবার (২২মে) রাতে ফয়েজ উদ্দিনকে গণপিটুনি দিয়ে থানায় সোপর্দ করে।
গোলাপগঞ্জ মডেল থানার ডিউটি অফিসার সঞ্জয় জানান, আহত মাদরাসা শিক্ষক সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনো এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান তিনি।
সিলেটভিউ২৪ডটকম/এনাম/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.