প্রকাশিত: ২৩ মে, ২০২২ ১৫:৩৪ (বুধবার)
সিলেট বিবেকের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক এর পক্ষ থেকে রবিবার বিকালে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের মটরঘাট এলাকার কুমারপাড়ায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


 
এ সময় উপস্থিত ছিলেন- সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মিরর পত্রিকার সিনিয়র সাংবাদিক সঞ্জয় নাথ সঞ্জু। 

 

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের নির্বাহী সদস্য ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, ঝলক দে, সম্পদ দাস প্রমুখ।


 
অনুষ্ঠানে অর্ধশতাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দনসহ অতিথিবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১