প্রকাশিত: ২৩ মে, ২০২২ ১৬:০৩ (মঙ্গলবার)
সিলেটে পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করছে মহানগর যুবলীগ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেটে আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।

 

শনিবার বিকেলে সিলেট নগরীর ২২ ও ২৪ নং ওয়ার্ড এর উপশহর, সি ব্লক, ৪৩ নং রোড, ৪৪নং রোড, পশ্চিম তেররতন এলাকায় আকস্মিক বন্যায় পানিবন্দী মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের পক্ষ থেকে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

 

ত্রাণ বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের সঙ্কটকালীন সময়ে যুবলীগের অবদান ইতিহাসের পাতায় পাতায়।

 

তিনি বলেন, সিলেটে আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ, পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা, আমরা সিলেট মহানগর যুবলীগ অতীতের ন্যায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছি।

 

সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে, যেকোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ প্রস্তুত রয়েছে। সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাবে।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুর রব সায়েম, তুফায়েল আহমদ তারেক, সুলতান মাহমুদ সাজু, আবিদুর রহমান শিপলু, আলী হোসেন, রুপম আহমদ, এমদাদ হোসেন ইমু, সারওয়ার হুসেন, আব্দুল কাদির ইমন, সৈয়দ নাহিদ রহমান সাব্বির, এহসানুল করিম মাবরুর, সাদিকুর রহমান সোহাগ, আবেদ আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪