ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে সামরিক অভিযান চালানোর জেরে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয় পশ্চিমা দেশগুলোর বহু ব্রান্ড। এরমধ্যে আছে কোকাকোলা, স্প্রাইট, ফান্টাসহ বিভিন্ন জনপ্রিয় কোমল পানীয়র ব্রান্ডও। এবার এসব পানীয়র বিকল্প পানীয় বাজারে এনেছে রাশিয়ার একটি কোম্পানি। খবর মস্কো টাইমসের।
কোকা-কোলা, ফান্টা ও স্প্রাইটের পরিবর্তে রুশরা এখন দোকান থেকে কুল কোলা, ফ্যান্সি ও স্ট্রিট ক্রয় করতে পারবে। গত সোমবার রাশিয়ার কোমল পানীয়র উৎপাদক প্রতিষ্ঠান ওখাকোভো এ ঘোষণা দিয়েছে।
মার্চ থেকে রাশিয়ায় ব্যবসায়িক কার্যক্রম স্থগিত রাখে বিশ্বের ওই তিনটি জনপ্রিয় সোডা ব্রান্ড। এরপরই রাশিয়ার বাজারে আগের মতো সবস্থানে পানীয়গুলো পাওয়া যাচ্ছে না। কোকা-কোলা পাওয়া গেলেও সেটির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১২
আইটি ল্যাব সলিউশন্স লি.