প্রকাশিত: ২৫ মে, ২০২২ ১৫:৩৩ (বুধবার)
বন্যা দূর্গতদের মাঝে গোলাপগঞ্জ পৌর মেয়র রাবেলের ত্রাণ বিতরণ

সিলেটের গোলাপগঞ্জে বন্যা দূর্গতদের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণ করলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল।

 

বুধবার সকালে পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ঘোগারকুলে প্রায় ৩০ টি বন্যা দূর্গত পরিবারের মাঝে সরকারী এ ত্রাণ বিতরণ করা হয়। 

 

এ সময় মেয়র বলেন, যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকার আপনাদের পাশে রয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের ঘোষনা গ্রামকে শহরে পরিনত করা এ লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।



ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ০৬ ওয়ার্ড কাউন্সিলার জায়েদ আহমদ, তরুন সমাজ সেবক সৈয়দ কামরুল ইসলাম, সাংবাদিক জাহেদুর রহমান জাহেদ, বাদশা মিয়া প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-১০