মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে তাজুদ (৬০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ মে) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়ের সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই মো. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শরীফপুর ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় শরীফপুরের সঞ্জরপুর এলাকা থেকে জিআর ২২৮/৯৪ (কুলাউড়া) মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাজুদকে গ্রেপ্তার করা হয়।
ওসি বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার (২৮ মে) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-০৭
আইটি ল্যাব সলিউশন্স লি.