প্রকাশিত: ২৯ মে, ২০২২ ২০:১৫ (বৃহস্পতিবার)
ফিনল্যান্ড-সুইডেন নিয়ে এখনো আগের অবস্থানে এরদোগান

স্ক্যান্ডিনেভিয়ান দুই দেশ ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোর সদস্যপদ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের অভিযাগ—দেশ দুটি (ফিনল্যান্ড-সুইডেন) তুরস্কে সন্ত্রাসী কার্যক্রম চালানো গোষ্ঠীকে সমর্থন দেয়।

এরদোগানের এমন অভিযোগের পর আঙ্কারাকে রাজি করাতে তুরস্কে প্রতিনিধি পাঠায় ফিনল্যান্ড-সুইডেন। কিন্তু আলোচনার পরও সন্তুষ্ট নন এরদোগান। রোববার তুর্কি প্রেসিডেন্ট পরোক্ষভাবে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোর সদস্যপদে সায় না দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।

এরদোগান বলেছেন, যারা সন্ত্রাসী কার্যক্রম সমর্থন করে তাদের ন্যাটোর সদস্যপদের জন্য ‘হ্যাঁঁ বলার সুযোগ নেই’।
আজারবাইজান থেকে ফেরার পথে সাংবাদিকদের এরদোগান বলেন, গত সপ্তাহে আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে সুইডেন-ফিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। কিন্তু আলোচনা কাঙ্খিত পর্যায়ে হয়নি। 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-০৮