প্রকাশিত: ৩০ মে, ২০২২ ১৬:৩৪ (শনিবার)
জৈন্তাপুর ও গোয়াইনঘাটে জেলা জাপার আহবায়ক কুনু মিয়ার ত্রাণ বিতরণ

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাটে সোমবার ত্রাণ বিতরণ করেছেন সিলেট জেলা জাতীয় পাটির আহবায়ক কুনু মিয়া।

 

দুই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটবাসীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ জন্য জাতীয় পার্টির সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধ্যমত দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।

 

তিনি বলেন, বন্যা পরবর্তী সময়ে মানুষ নানা রকম কষ্টে ভোগছে। কিন্তু সেই তুলনায় সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছেনা।

 

তাই সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও সমাজের বিত্তবান মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

 

ত্রাণ বিতরণ অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী, জেলা জাতীয় পার্টির সদস্য দেলোয়ার হোসেন দিলু, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম ইসমাইল আলী আশিক, সিনিয়র সহ সভাপতি মাহমুদুর রহমান বাদশা, সহসভাপতি জামাল আহমদ, সাধারণ সম্পাদক এম বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বশির আহমদ, গোয়াইনঘাট উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জামাল আহমদ, যুগ্ম আহবায়ক সুলেমান রাজা, হাফিজ আহমদ ভূইয়া, সদস্য সচিব আতিকুর রহমান, জৈন্তাপুর উপজেলা যুবসংহতির আহবায়ক আকবর হোসেন, জাপা নেতা আকমল হোসেন চৌধুরী, ইসমত আলী, আং নুর, জালাল উদ্দিন, আলী আকবর, আরিফুল হক, যুবসংহতি নেতা শামীম আহমদ, সোহেল আহমদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৪