যুক্তরাজ্যে অবস্থানরত একজন ইউক্রেনীয় শরণার্থী বলেছেন, তার বাড়ি থেকে লুট করে রুশ বাহিনীর ট্যাংকে করে নিয়ে যাওয়া জিনিসগুলো চিনতে পেরেছেন।
আলিনা কোরেনিউক বলেছেন, ছবিতে যে বয়লার দেখা যাচ্ছে, যুদ্ধ শুরু হওয়ার আগে সেটা কিনেছি। গত ৮ এপ্রিল ইউক্রেন ছেড়ে ব্রিটেনে গিয়ে বাস করছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন স্বামী ও সন্তানকে।
ছবিটি তোলা হয়েছে মে মাসের শেষের দিকে। আলিনাদের বাড়ি থেকে পাঁচ মিনিট হাঁটা দূরত্বে ছবিটি তোলা হয়েছে।
আলিনা জানান, লুহানস্ক এলাকার পোপাসনায় তার বাড়ি। ওই এলাকা এখন রুশ বাহিনীর দখলে। ছবিটি দেখার সময় আমার স্বামীর পাশেই ছিলাম। সে আমাকে বলল, ট্যাংকের ওপর কিছু চিনতে পেরেছ?
আলিনা আরো বলেন, ট্যাংকের ওপর বয়লার ছাড়াও টেবিলের কাপড়, সন্তানের বিছানার চাদর এবং কম্বলও রয়েছে।
আলিনা মনে করেন, বিছানার চাদরটি কিছু ঢেকে রাখার জন্য ব্যবহার করা হয়েছে। সম্ভবত একটি টিভি বা অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম ঢেকে নিয়ে গেছে রুশ বাহিনী। তবে রুশ বাহিনী এভাবে তার বাড়িতে লুট করেছে জেনে আলিনা অবাক হননি।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১০
আইটি ল্যাব সলিউশন্স লি.