প্রকাশিত: ০২ জুন, ২০২২ ১১:৫০ (বুধবার)
মহানগর আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায় আর নেই

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায় আর নেই। বৃহস্পতিবার (২ জুন) সকাল দশটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি সিলেট নগরীর টিলাগড় গোপালটিলা এলাকার বাসিন্দা।


আওয়ামী লীগ নেতা ও ক্রীড়া সংগঠক কার্ত্তিক রায়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে এবং ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

আজ বৃহস্পতিবার বিকাল তিনটায় নগরীর চালিবন্দর শশ্মানঘাটে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হবে।


সিলেটভিউ২৪ডটকম/পিডি