প্রকাশিত: ০২ জুন, ২০২২ ১২:৩৯ (বৃহস্পতিবার)
কার্ত্তিক রায়ের মৃত্যুতে সিলেট জেলা আ'লীগের শোক

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক
এডভোকেট মো. নাসির উদ্দিন খান।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০২