প্রকাশিত: ০২ জুন, ২০২২ ১২:৪৬ (শনিবার)
কার্ত্তিক রায়ের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কার্ত্তিক রায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, এমপি।

এক শোকবার্তায় ড. মোমেন বলেন, ১৯৭১ সালে দেশ মাতৃকার জন্য কার্ত্তিক রায় নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। তিনি জাতীর শ্রেষ্ঠ সন্তান। কার্ত্তিক রায় আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেছেন। তার মৃত্যুতে সিলেটবাসী একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো।

পররাষ্ট্রমন্ত্রী কার্ত্তিক রায়ের বিদেহি আত্মার শান্তি ও কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০৩