হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের বাঘজুর গ্রামে নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। শনিবার (৪ জুন) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খেলু মিয়া (৩০) ওই গ্রামের তোতা মিয়ার পুত্র।
বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, খেলু মিয়া নামে ওই যুবক নিজ ঘরে থাকা ফ্রিজের একটি বৈদ্যুতিক লাইন মেরামত করতে যায়। এসময় সে অসাবধানতাবশতঃ বিদ্যুতের তারের সাথে জড়িয়ে পড়ে।
পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
সিলেটভিউ২৪ডটকম/পিডি
আইটি ল্যাব সলিউশন্স লি.