গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিবৃতি দিয়েছে সিলেট জেলা জাসাস। মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে ‘জনবিরোধী, অমূলক ও বিবেচনাহীন ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেছে সংগঠনটি।
সিলেট জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু ও সদস্য সচিব রায়হান এইচ খান সাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘এই সরকার তেল, গ্যাস ও বিদ্যুতের দাম কয়েক দফায় বাড়িয়ে সাধারণ জনগণ তথা মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের নাভিশ্বাস তুলে দিয়েছে। বর্তমানে নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী মূল্য, ব্যাপক শ্রেণি বৈষম্য, খেটে খাওয়া মানুষের হতাশার মধ্যে গ্যাসের মূল্যবৃদ্ধি দেশের মানুষের বিরুদ্ধাচারণ ছাড়া কিছুই নয়।’
বিবৃতিতে অবিলম্বে তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য কমানো এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার আহবান জানানো হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে
আইটি ল্যাব সলিউশন্স লি.