প্রকাশিত: ০৭ জুন, ২০২২ ১৫:১৯ (বৃহস্পতিবার)
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন ২৭ জুলাই

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ জুন) নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনু্যায়ী মনোনয়নপত্র দাখিল ২৮ জুন, বাছাই ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহার ৭ জুলাই ও ভোটগ্রহণ ২৭ জুলাই।

এদিকে, তফসিল ঘোষণার আগ থেকেই উপজেলা পরিষদে নির্বাচন করতে আগ্রহী প্রার্থীরা বিভিন্নভাবে ভোটের মাঠে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ভার্চুয়াল প্লাটফর্মে প্রচারণা চালানো, বিভিন্ন সময় গরিব ও অসহায় মানুষের দাঁড়ানো এবং উঠানবৈঠকসহ বিভিন্নভাবে প্রার্থীরা নির্বাচনে প্রার্থী হওয়ার জানান দিচ্ছেন। 

তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সেসব তৎপরতা আরও বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। 


সিলেটভিউ২৪ডটকম / সুনু / ডি.আর