প্রকাশিত: ০৭ জুন, ২০২২ ১৭:৪৫ (শনিবার)
বড়লেখায় যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠবার্ষিকী উদযাপন করা হয়েছে। পাঠকপ্রিয় পত্রিকাটি ১৭ বছরে পদার্পণ করেছে। 

এ উপলক্ষে মঙ্গলবার (০৭ জুন) বেলা সাড়ে ১২ টার দিকে বড়লেখা পৌর শহরের জিম্মি রেস্টুরেন্টে এন্ড পার্টি সেন্টারে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি সুলতান আহমদ খলিল।  

সোনালী খবরের বড়লেখা প্রতিনিধি মোস্তফা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বড়লেখা জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতের এপিপি ও  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, কাজী রমিজ উদ্দিন, জালাল আহমদ, সুলতান মাহমুদ খান প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, যায়যায়দিন প্রকাশের পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। তারা পত্রিকাটির উত্তোরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, যায়যায়দিন আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকপ্রিয়তা ধরে রাখবে। 

সিলেটভিউ২৪ডটকম/লাভলু