গোলাপগঞ্জ উপজেলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য এনামুল হক রুহেল ইন্তেকাল করেছেন। (ইন্নাল্লিাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর হাউজিং এস্টেটস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রামের মরহুম আমির আলীর ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর এলাকায় ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর জানাজার সময় পরে জানানো হবে।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.