প্রকাশিত: ০৮ জুন, ২০২২ ১৬:৫১ (শনিবার)
হবিগঞ্জে বিপুল পরিমাণ গাঁজা জব্দ

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি মাদক বিরোধী অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙলবার (৭ জুন) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র‍্যাব-৯ হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন এলাকা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে বলে জানা গেছে।

র‍্যাব জানিয়েছে, তারা প্রাথমিকভাবে ধারণা করছে, মাদক চোরাচালানের উদ্দেশ্যে অসাধু মাদক কারবারির মাধ্যমে এসব মাদক আনা হয়।

সরকারের গৃহীত মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে র‍্যাব মাদক নির্মূলে গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রেখেছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/টিএস-৬৪