সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় মির্জাজাঙ্গালস্থ নির্ভানা ইন এ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা বুধবার (৮ জুন) রাতে সোবহানীঘাটস্থ কাঁচাবাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মকন মিয়ার চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদের সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক, মো. সাদ মিয়া, লুৎফুর রহমান লিলু, নুরুল ইসলাম সুমন, আব্দুল বাহার, যুগ্ম সম্পাদক মো. আলোক মিয়া, সুহেল আহমদ সাহেল, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া, আব্দুল হাছান কাশেম, মো. শামীম আহমদ, মো. কয়ছর আলী, প্রচার সম্পাদক ইমরান খান রায়হান প্রমুখ।
উক্ত সভায় অভিষেক অনুষ্ঠানকে সফল করতে সকলের উপস্থিতি কামনা করেছেন নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম / সবি / ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.