ভাষা সৈনিক বৃহত্তর সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম বীর মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম নজির আহমদ চৌধুরীর ২২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা শনিবার (১১ জুন) সিলেট জেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত হবে।
মরহুম নজীর আহমদ চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সিলেটভিউ২৪ডটকম/ সবি / ইআ
আইটি ল্যাব সলিউশন্স লি.