প্রকাশিত: ১৪ জুন, ২০২২ ১৬:১৫ (শুক্রবার)
কাউন্সিলর রেজাউল হাসান লোদী’র মায়ের মৃত্যুতে সিসিক মেয়রের শোক

সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েছ লোদী)-এর মা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

কাউন্সিলর রেজাউল হাসান লোদী (কয়েছ লোদী)-এর মায়ের মৃত্যুতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী শোক জ্ঞাপন করেছেন।

 

মঙ্গলবার (১৪ জুন) এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমার রোহের মাগফেরা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৫