সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী।
শোক বার্তায় তিনি বলেন, পংকি খানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার-পরিজনদের মতো আমরাও সত্যিকার অর্থে ব্যথিত এবং মর্মাহত। শোক জানাবার ভাষা কিংবা শব্দ খুঁজে পাচ্ছিনা। পংকি খানের মৃত্যুর সংবাদে আমরা সত্যিই নির্বাক। তাঁর চলে যাওয়াটা বিশ্বনাথের রাজনৈতিক সামাজিক এবং বিভিন্ন ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হয়েছে। বিশ্বনাথের রাজনীতি-সামাজিক এবং মানব কল্যাণে পংকি খানের ভূমিকা অনস্বীকার্য।
শোক বার্তায় আছকির আলী আরো বলেন, মিষ্টভাষী, সহজ-সরল এবং সজ্জন প্রকৃতির মানুষ ছিলেন পংকি খান। ব্যক্তিগত এবং রাজনৈতিক জীবনে তিনি আমার একজন ঘনিষ্ঠ বড় ভাই সমতুল্য ছিলেন। তাঁর এই চলে যাওয়াাতে বিশ্বনাথবাসী একজন জনদরদি সমাজসেবককে হারালো। সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক প্রার্থনা রইলো এবং থাকবে। পংকি খানের বিদেহী আত্মার মাগফেরাত এর জন্য মহান সৃষ্টিকর্তা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন এবং তাঁর জীবনের সমস্ত ভালো কাজগুলোকে কবুল করেন। পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারবর্গ ও আত্মীয়-স্বজনদের প্রতি রইল এম. ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৩
আইটি ল্যাব সলিউশন্স লি.