সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের মৃত্যুতে উপজেলার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পংকি খানের বিদেহী আত্মার শান্তি কামনায় মঙ্গলবার (১৪ জুন) বাদ যোহর পৌর শহরের পুরাণ বাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে বিশ্বনাথ ফুটবল এসোসিয়েশন ও খেলোয়ার কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কোরআন খতম শেষে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা খায়রুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, কার্যনির্বাহী সদস্য রফিক হাসান মেম্বার, পুরাণ বাজারের প্রবীণ ব্যবসায়ী উলফত মিয়া, উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য জসিম উদ্দিন জুনেদ, পুরাণ বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ মিয়া, যুবলীগ নেতা ফজলু মিয়া, আবুল হোসেন, সংগঠক মাসুক মিয়া, বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল, সিনিয়র সহ সভাপতি আক্তার হোসেন, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি লোকমান মিয়া, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, দৌলতপুর ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজির মিয়া, রামপাশা ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল বাতিন, ক্রীড়া সংগঠক ফখরুল ইসলাম, সাহেদ আহমদ, সাইদুর রহমান, মঈন উদ্দিন, আতিক আহমদ, জুবায়ের আহমদ, রেজওয়ান হোসেন, সামির আলী, সুহেল আহমদসহ ক্রীড়াঙ্গন ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
দোয়া শেষে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের মাঝে শিরনী বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-২৫
আইটি ল্যাব সলিউশন্স লি.